দেশে প্রথমবার স্টেডিয়ামে আলট্রা-রান, আবেদন শুরু ১৬ নভেম্বর

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ আগামী ২৫–২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী আয়োজন করবে কোস্টাল আলট্রা বাংলাদেশ, অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায়।

সময়ভিত্তিক ৩৬, ২৪, ১২ ও ৬ ঘণ্টা— চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। দৌড়বিদরা নির্দিষ্ট সময় ধরে যত দূর দৌড়াতে পারবেন, সেটাই হবে প্রতিযোগিতার মূল লক্ষ্য।

আবেদন শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টায়, সংগঠনের ওয়েবসাইটে। ইভেন্টে সহায়তায় থাকবেন ২০০ স্বেচ্ছাসেবক।

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম–ওলামা। সম্মেলন চলবে দুপুর ২টা পর্যন্ত।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে আসা মুসল্লিদের ভিড় দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের আশপাশে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিসর থেকে আগত শীর্ষ আলেমরা বক্তব্য দিচ্ছেন। দেশের বিভিন্ন ইসলামি দলের নেতারাও উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ।

ক্ষমতায় এলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনবে বিএনপি: সালাহউদ্দিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।

তিনি জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সালাহউদ্দিন বলেন, রাসুল (সা.)–এর চূড়ান্ত নবুয়তের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।

সম্মেলনে বিভিন্ন দেশের আলেমরা যোগ দেন এবং কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার অঙ্গীকার জামায়াত নেতার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই।

সমাবেশে বিভিন্ন দেশের আলেমসহ বিএনপি ও ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, রাসুল (সা.)–এর চূড়ান্ত নবুয়ত বিশ্বাসের ভিত্তিতেই এই অবস্থান। অনুষ্ঠানে সৌদি আরব, ভারত ও পাকিস্তানের অতিথিরাও বক্তব্য দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করলেন শেখ হাসিনা

গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে দেওয়া ইমেইল সাক্ষাৎকারে তিনি চলমান ট্রাইব্যুনালকে “ক্যাঙ্গারু কোর্ট” ও রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো বিচার বলে দাবি করেন।

তার বিরুদ্ধে বিক্ষোভ দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা নাকচ করেছেন। রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড চেয়েছে। হাসিনা বলেন, তিনি আইনজীবী নিয়োগের সুযোগও পাননি এবং বিচারটি পূর্বনির্ধারিত। অন্যদিকে তার সরকারের সময় নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

Scroll to Top