ঢাকায় নামছে নারীদের জন্য গোলাপি বাস, চালকও নারী

ঢাকায় নারীদের জন্য গোলাপি রঙের বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এই সেবা শুরু হবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার বিআরটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মূলত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসটি চালু করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top