ভারত সফরের আগে অনুকূল পরিবেশ ও হাসিনাকে ফেরত চায় ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির প্রত্যাশা করছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ কথা জানান।

তিনি বলেন, সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ চলছে। তবে ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

শহীদুল করিম বলেন, বাংলাদেশ ভারতকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদেরও চুক্তি অনুযায়ী হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ‘ব্যালেন্স ফার্স্ট’ নীতি অনুসরণের কথাও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top