আসিফ আকবরের মন্তব্যে দুঃখ প্রকাশ করে বাফুফে সভাপতি তাবিথকে বিসিবির চিঠি

ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের নেতিবাচক মন্তব্যের ঘটনায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। শনিবার পাঠানো চিঠিতে সই করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

চিঠিতে উল্লেখ করা হয়, আসিফ ওই বক্তব্য দিয়েছেন জেলা কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। তার মন্তব্য একান্তই ব্যক্তিগত এবং তা বিসিবির মতামত নয়। বিসিবি জানায়, বক্তব্যে ফুটবল অঙ্গনে আঘাত লাগলে তারা আন্তরিকভাবে দুঃখিত।

ফুটবল দেশের জনপ্রিয় খেলাগুলোর একটি উল্লেখ করে বিসিবি সভাপতি ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে হত্যার ঘটনার পর বিচারক নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় বিচারকদের সংগঠন আন্দোলনের ঘোষণা দিলেও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর এ পরোয়ানা জারি করেন।

মামলার বাদী আমিরুল ইসলাম জানান, বিভিন্ন প্রলোভনে ব্যবসার পার্টনার করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুত ব্যবসা শুরু হয়নি। পাওনা চাইতে গেলে হুমকি ও গালিগালাজের শিকার হন তিনি। তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

জুলাই গণ-অভ্যুত্থয়নের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় সোমবার সরাসরি সম্প্রচার করা হবে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে রায়ের যে অংশটি বিচারকরা পড়ে শোনাবেন, সেটি বিটিভি সরাসরি প্রচার করবে। অন্যান্য গণমাধ্যমও এ সম্প্রচার রিলে করতে পারবে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ রায় দেবেন। মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

আপনার ডিজিটাল পৃথিবী, এখন এক ক্লিকে!

Advertisement

অসংখ্য পাসওয়ার্ড আর পেমেন্টের ভিড়ে হারিয়ে যাচ্ছেন?

digitalsubs.net আপনার সব প্রিয় ডিজিটাল সাবস্ক্রিপশনের (যেমন—স্ট্রিমিং, নিউজ, অ্যাপস, গেমিং) সহজ সমাধান। আমরা দিচ্ছি সেরা সব সার্ভিসের অ্যাক্সেস, এক জায়গায়, আকর্ষণীয় মূল্যে।

ঝামেলাহীনভাবে ম্যানেজ করুন আপনার সব সাবস্ক্রিপশন আর উপভোগ করুন নিরবচ্ছিন্ন ডিজিটাল লাইফ। আর কোনো দেরি নয়, আপনার পছন্দের সব প্রিমিয়াম কনটেন্ট এখন এক ছাদের নিচে!

আজই ভিজিট করুন: digitalsubs.net

Scroll to Top